নিজ এলকার দুঃস্থ শ্রমিক ও রোগীদের অর্থসহায়তায় দিন কাটালেন পলক

১৯ জুলাই, ২০২১ ১৯:২৭  
ঈদকে সামনে রেখে নিজ এলাকায় দুস্থ-দরিদ্র শ্রমিক ও রোগীদের মধ্যে অর্থসহায়তার মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার মাস্ক মুখে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে সশরীরে এই সহায়তা করেন তিনি। এর মধ্যে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২৮ জন রোগীদের মাঝে ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। এর আগে প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৫৭১ জন শ্রমিকদের মাঝে নগদ ৫০০ করে টাকা প্রদান করেন তিনি। এছাড়াও একই দিনে সিংড়া ফিট এন্ড ফাইন ইউথ ফ্রেন্ডস এন্ডস ফ্যামিলি ও সিংড়া ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবন এবংউপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস ভবন শুভ উদ্বোধন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসব কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সামিরুল ইসলাম, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ তার সঙ্গে উপস্থিত ছিলেন।